Breaking News

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১২৬

 
টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১২৬

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১২৬

টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৫৪১ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে টাঙ্গাইল সদরে ৪৯ জন, মধুপুরে ১৪, কালিহাতী ও মির্জাপুরে ১২ জন করে, ধনবাড়ি ও সখীপুরে ৯ জন করে, দেলদুয়ারে ৬, বাসাইল ও নাগরপুরে ৫ জন করে, ঘাটাইলে ৪ ও গোপালপুর একজন রয়েছেন। এ নিয়ে  শুক্রবার সকাল পর্যন্ত জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৬৮৪৫ জন।

করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় জেলায় একজন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন মোট ১০৬ জন। জেলায় মোট আরোগ্য লাভ করেছেন ৪,৪৬৬ জন। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০৮ জন। মোট কোয়ারান্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৫,২৫৪ জন। 

No comments